চোটের কারণে ব্রাজিলের কোপা আমেরিকা স্কোয়াড থেকে ছিটকে পড়লেন মিডফিল্ডার কাকা। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন।
সেলেসাওদের টেকনিক্যাল ডিরেক্টর গিলমার রিনালদি জানিয়েছেন, কমপক্ষে ২০ দিন বিশ্রামে থাকতে হবে কাকার।
জাতীয় দলের অনুশীলনের সময়, মাংসপেশীর ইনজুরিতে পড়ায়, লাতিন আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় এই টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না কাকার।
তার জায়গায় ২৩ সদস্যের সেলেসাও স্কোয়াডে নেয়া হয়েছে সাও পাওলো স্টেট লিগে খেলা গানসোকে।
গত সপ্তাহেই ব্রাজিলের বায়ার্ন মিউনিখ তারকা ডগলাস কস্তা ইনজুরিতে পড়ায় দলে সুযোগ পেয়েছিলেন কাকা। তবে চোটে পড়ে আবারো সেলেসাও একাদশে ফেরার স্বপ্ন ভেঙে গেল ৩৪ বছর বয়সী এই অরল্যান্ডো সিটি তারকার।
২০১২ সালের অলিম্পিক গেমসের পর ব্রাজিলের জার্সি গায়ে আর খেলা হয়নি কাকার।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: