ফ্রেঞ্চ ওপেনের পুরুষ একেকের কোয়ার্টার ফাইনালে থমাস বার্ডিচকে ৬-৩, ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই নোভাক জকোভিচ।
এদিকে নারী এককে শেষ চারে জায়গা করে নিয়েছেন সেরেনা উইলিয়ামস।
চেক রিপাবলিক তারকা থমাস বার্ডিচের বিপক্ষে ফেভারিটের মত শুরু করেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। ৬-৩ গেমে প্রথম সেট জিতে নেন এই শীর্ষ বাছাই।
তবে দ্বিতীয় সেটে ঘুরে দাড়ান বর্ডিচ। তবে শেষ পর্যন্ত জকোভিচের সামনে আর পেরে উঠলেন না তিনি। ৭-৫ গেমে দ্বিতীয় সেটের পর তৃতীয় সেটেও বার্ডিচকে ৬-৩ গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেন নোভাক জকোভিচ।
এদিকে নারী এককের কোয়ার্টার ফাইনালে ইউলিয়া পুতনিসভাকে ৫-৭, ৬-৪, ৬-১ গেমে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্র তারকা সেরেনা উইলিয়ামস।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: