খেলা

সর্বকালের সেরা বক্সার মোহাম্মদ আলী আর নেই

মোহাম্মদ আলী
মোহাম্মদ আলী

বিশ্বের সর্বকালের সেরা হেভিওয়েট বক্সার মোহাম্মদ আলী আর নেই। বৃহষ্পতিবার ৭৪ বছর বয়সী এ কিংবদন্তি বক্সারকে শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় অ্যারিজোনার ফিনিক্স এরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।

শুক্রবার সেখানেই মারা যান তিনি। তার পরিবারের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন।

১৯৮৪ সাল থেকে পারকিনসন্স রোগে ভুগছিলেন তিনি। বেশ কয়েক বছর ধরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিলো। প্রায়ই হাসপাতালে যেতে হতো তাকে। বৃহস্পতিবার শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হলেও হাসপাতাল থেকে এবার বাড়ি না ফিরে চিরকালের জন্য বিদায় নিলেন তিনি।

মোহাম্মদ আলীর নামেই বক্সিংকে চিনেছে বিশ্বের লাখো মানুষ। ১৯৬০ সালে রোম অলিম্পিকে লাইট-হেভিওয়েটে স্বর্ণ পদক জিতে সবার নজরে আসেন তিনি।

১৯৬৪ সালে মাত্র ২২ বছর বয়সে সনি লিস্টনকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতে বিশ্বকে চমকে দেন আলী। প্রথম বক্সার হিসেবে তিন তিনবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে গড়েন অনন্য এক রেকর্ড।

১৯৮১ সালে আলি অবসরে যান। এর আগ পর্যন্ত ৬১টি বক্সিং লড়াইয়ের ৫৬ টিতেই জিতেছেন।

শুধু বক্সিং রিংয়েই নয়, আজীবন নিপীড়িত মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়িয়েছেন তিনি। ৭৮ সালে এসেছিলেন বাংলাদেশে। সেবার তাকে সম্মান জানাতে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছিল।

১৯৪২ সালে যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের লুইসভিলে জন্ম হয়েছিল তার। সেখানেই শেষকৃত্য অনুষ্ঠিত হবে বক্সিংয়ের ‘দ্য গ্রেটেস্ট’ মোহাম্মদ আলীর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ