কোপা আমেরিকায় শুভসূচনা করেছে কলম্বিয়া— শতবর্ষ উদযাপনে আয়োজিত বিশেষ এ আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারিয়েছে কলম্বিয়া।
ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে খেলার ৭ মিনিটেই ক্রিশ্চিয়ান জাপাতার গোলে লিড নেয় কলম্বিয়া। এরপর ইউএসএ'র রাইট ব্যাক ডিয়ান্ড্রে এডিন বিপদসীমার মধ্যে হ্যান্ডবল করলে পেনাল্টি পায় কলম্বিয়া।
স্পটকিক থেকে ব্যবধান ২-০ করেন হামেস রদ্রিগেজ। বিরতির পর গোল শোধের জন্য মরিয়া হয়ে খেলে ক্লিন্সম্যানের শীষ্যরা। তবে কোনো গোল করতে পারেনি তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: