ফ্রেঞ্চ ওপেনের নারী এককের ফাইনালে ফেভারিট সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতলেন স্পেনের গারবিনে মুগুরুজা।
ফ্রান্সের রোঁলা গ্যাঁরোতে বিশ্বের এক নম্বর টেনিস তারকা সেরেনার বিপক্ষে ৭-৫, ৬-৪ গেমে জেতেন মুগুরুজা। যুক্তরাষ্ট্র তারকার কাছে হেরেই গত বছর উইম্বলডনের শিরোপা হাতছাড়া হয়েছিল মুগুরুজার। এবার তার প্রতিশোধ নিলেন চতুর্থ বাছাই এই স্প্যানিশ তারকা।
১৯৯৮ সালের পর প্রথম স্প্যানিশ নারী হিসেবে ফ্রেঞ্চ ওপেনের নারী এককের টাইটেল জিতেছেন ২২ বছর বয়সী মুগুরুজা। সেই সঙ্গে সেরেনার স্টেফি গ্রাফের রেকর্ড ২২টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের প্রতীক্ষাও আরো দীর্ঘায়িত করলেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: