কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল। কোনো গোল হয়নি কোস্টারিকা ও প্যারাগুয়ের ম্যাচেও। তবে, হাইতিকে ১-০ তে হারিয়ে শুরুটা ভালোই হয়েছে পেরুর।
ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনার রোজ বোল স্টেডিয়ামে, ব্রাজিলের খেলার ধরনে বিশেষ কিছু খুঁজে পাওয়া যায়নি। ইকুয়েডর তাদের দক্ষতার সঙ্গেই সামলেছে। ৯০ মিনিট শেষে কোনো গোল না হলেও, রেফারিকে দুই দলের ছয়জনকে দেখাতে হয়েছে হলুদ কার্ড।
এই গ্রুপের অন্য ম্যাচে, হাইতিকে হারিয়ে পেরু অর্জন করেছে তিন পয়েন্ট। একমাত্র গোলটি করেছেন হোসে পাওলো গেরেরো।
এদিকে, এ গ্রুপের ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে কোস্টারিকা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: