খেলা

জয় দিয়ে শুভসূচনা আর্জেন্টিনার

আর্জেন্টিনা
আর্জেন্টিনা

জয় দিয়েই কোপা আমেরিকার শতবর্ষী বিশেষ আসরে শুভসূচনা করল আর্জেন্টিনা। গত আসরের চ্যাম্পিয়ন চিলিকে ২-১ গোলে হারিয়েছে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।

দিনের আরেক ম্যাচে বলিভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে পানামা।

কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে শুরু থেকেই আক্রমনাত্বক খেলতে থাকে আর্জেন্টিনা। তবে গোলবিহীনভাবে বিরতিতে যেতে হয় দুদলকে। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই লিড নেয় আলবিসেলেস্তারা। এভার বানেগার সহযোগিতায় গোল করেন প্যারিস সেন্ট জার্মেই তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া।

মিনিট আটেক পরই চিলির সঙ্গে ব্যবধান দ্বিগুন করে নেন বানেগা। সমতায় ফিরতে মরিয়ে চেষ্টা চালিয়ে যাওয়া চিলি ইনজুরি টাইমে একটি গোল শোধ করলেও আর্জেন্টিনার বিপক্ষে পরাজয় এড়াতে পারেনি।

দিনের আরেক ম্যাচে, বলস পারেজের জোড়া গোলে বলিভিয়াকে হারিয়েছে পানামা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ