খেলা

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া

কলম্বিয়া
কলম্বিয়া

প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে কলম্বিয়া। গ্রুপ 'এ'র অন্য ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে কোস্টারিকাকে ৪-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র।

শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে খেলার ৭ মিনিটেই ক্রিশ্চিয়ান গাম্বোয়ার ফাউলে পেনাল্টি পায় ক্লিন্সম্যানের শীষ্যরা। স্পটকিক থেকে যুক্তরাষ্ট্রকে লিড এনে দেন ক্লিন্ট ডেম্পসি। ৩৭ মিনিটে ডেম্পসির সহায়তায় আরো একবার এগিয়ে যায় স্বাগতিকরা।

এবার গোল করেন জার্মেইন জোন্স। ৫ মিনিট পর স্কোরশিটে নাম তোলেন ববি উডস। শেষ দিকে গ্রাহাম জুসির গোলে ৪-০ ব্যবধানের জয় পায় যুক্তরাষ্ট্র।

আরেক ম্যাচে, প্যারাগুয়ের বিপক্ষে কার্লোস বাক্কা ও হামেস রদ্রিগেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় কলম্বিয়া। বিরতির পর ভিক্টর আয়ালা একটি গোল শোধ করলেও জিততে পারেনি প্যারগুয়ে। ২-১ গোলের জয় পায় কলম্বিয়া।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ