খেলা

ত্রিদেশীয় সিরিজ

অস্ট্রেলিয়াকে ৪৭ রানে হারিয়েছে দ. আফ্রিকা

দ. আফ্রিকা
দ. আফ্রিকা

ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের দেয়া ১৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৪ ওভার ২ বলে ১৪২ রানে গুটিয়ে যায় অজিরা।

গায়ানায় টস জিতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৮৯ রান করতে সক্ষম হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন ফারহান বেহারডিয়ান। দুটি করে উইকেট নেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড, নাথান কল্টার নাইল ও গ্লেন ম্যাক্সওয়েল।

ছোট টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়াও। অ্যারন ফিঞ্চের ৭২ ছাড়া আর তেমন করতে পারেননি কেউই।

শেষ পর্যন্ত ৩৪ ওভার ২ বলে ১৪২ রানেই গুটিয়ে যায় অজিদের ইনিংস। ক্যাগিসো রাবাদা ৩টি এবং ইমরান তাহির, পারনেল ও ফ্যাঙ্গিসো নিয়েছেন দুটি করে উইকেট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ