খেলা

কোপা আমেরিকায় বড় জয় ব্রাজিলের

ব্রাজিল
ব্রাজিল

ফিলিপে কতিনিয়োর হ্যাটট্রিকে কোপা আমেরিকায় বড় জয় পেয়েছে ব্রাজিল। বি-গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

গ্রুপের আরেক ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পেরু।

বি-গ্রুপের ম্যাচে শুরু থেকেই হাইতির জালে গোল উৎসবে মেতে ওঠে সেলেসাওরা। বিরতিতে যাবার আগেই ৩-০ গোলের লিড নেয় তারা। দ্বিতীয়ার্ধে আরো চারটি গোল করে কালোর্স দুঙ্গার শিষ্যরা।

কতিনিয়োর হ্যাটট্রিক ছাড়াও, জোড়া গোল করেন রেনাতো অগাস্তো। ব্রাজিলের হয়ে অন্য দুটি গোল করেছেন গ্যাব্রিয়েল ও লুকাস লিমা। হাইতির হয়ে একমাত্র গোলটি করেন জেমস মারসেলিন।

এদিকে, প্রথম ম্যাচের জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি পেরু। ইকুয়েডরের বিপক্ষে দুই গোলের লিড নিয়েও, শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে শীর্ষস্থান হারিয়েছে তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ