খেলা

দুই বছর খেলতে পারবেন না মারিয়া শারাপোভা

মারিয়া শারাপোভা
মারিয়া শারাপোভা

মাদক সেবনের দায়ে টেনিস তারকা মারিয়া শারাপোভাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। তবে আইটিএফ এর কঠোর এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন পাঁচটি গ্র্যান্ডস্ল্যাম জয়ী এই রুশ তারকা।

আইটিএফের সিদ্ধান্ত অনুযায়ী ২০১৮ সালের ২৬ জানুয়ারী পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে আপিল করার ঘোষণা দিয়েছেন শারাপোভা।

২০০৬ সাল থেকে হৃদপিন্ডের অসুখের কারণে ওষুধ খাচ্ছিলেন রুশ তারকা। তবে এ বছরের জানুয়ারিতে ওই ওষুধটি নিষিদ্ধ ড্রাগের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

একই মাসে অস্ট্রেলিয়ান ওপেন চলার সময় ড্রাগ টেস্টে ব্যর্থ হন শারাপোভা। তার নমুনায় নিষিদ্ধ ড্রাগ ‘মেলডোনিয়াম’ পাওয়ায় মার্চে তাকে সাময়িক নিষিদ্ধ করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ