কোপা আমারিকার গ্রুপ পর্ব থেকে বিদায় নিল ২০১১ সালের চ্যাম্পিয়ন উরুগুয়ে। ‘সি’ গ্রুপের ম্যাচে, হোসে স্যালোমন রনডনের একমাত্র গোলে উরুগুয়েকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে ভেনিজুয়েলা।
লিংকন ফিনেনশিয়াল ফিল্ডে, ম্যাচের শুরু থেকেই ভেনিজুয়েলা রক্ষনে আক্রমনে যায় উরুগুয়ে। গোলের সুযোগও পেয়ে যায় অস্কার তাবারেজের শিষ্যরা। তবে ভেনিজুয়েলা গোলরক্ষক হতাশ করেন এডিনসন কাভানিকে।
ম্যাচের ৩৫ মিনিটে উরুগুয়ে রক্ষনে আক্রমনে গিয়ে গোল আদায় করে নেয় ভেনিজুয়েলা। মাঝমাঠ থেকে অস্কার রিনকনের শট ফারনান্দো মুসলেরা রুখে দিলেও দ্বিতীয় প্রচেষ্টায় বল জালে জড়ান হোসে স্যালোমন রনডন। সমতায় ফিরতে মরিয়া চেষ্টা চালিয়ে গেলেও কাঙ্খিত গোলের দেখা পায়নি উরুগুয়ে।
নির্ধারিত সময় শেষে ১-০ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: