খেলা

মেসির জাদুতে শেষ আটে আর্জেন্টিনা

মেসির জাদুতে শেষ আটে আর্জেন্টিনা
মেসির জাদুতে শেষ আটে আর্জেন্টিনা

আধ ঘণ্টার জন্য মাঠে নেমে লিওনেল মেসির তার পায়ের জাদুতেই দেখালেন বিজয়ের চিহ্ন। বার্সেলোনার এ তারকা ফরোয়ার্ডের হ্যাটট্রিকে পানামাকে ৫-০ গোলে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা।

শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে হওয়া ম্যাচের শেষ আধ ঘণ্টায় মেসির হ্যাটট্রিকের আগে প্রথমার্ধের শুরুর দিকেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন নিকোলাস ওতামেন্দি। শেষ গোলটি করেন বদলি হিসেবে নামা সের্হিও আগুয়েরো।

সপ্তম মিনিটে আনহেল দি মারিয়ার ফ্রি-কিকে লাফিয়ে উঠে হেড করে বল জালে পাঠান ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার ওতামেন্দি। সাইড লাইনে বসে থাকা মেসির হাতে তখন তালি আর দাড়ি গজিয়ে যাওয়া মুখে হাসি।

২৯তম মিনিটে পানামা গোলটি প্রায় শোধ করে ফেলেছিল। কর্নারের বিনিময়ে গোলের প্রচেষ্টা ঠেকান গোলরক্ষক সের্হিও রোমেরো।

ম্যাচের আধ ঘণ্টা পার হওয়ার পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে আনিবাল গদোয় মাঠ ছাড়লে আর্জেন্টিনাকে রোখা আরও কঠিন হয়ে পড়ে পানামার জন্য।

৫৪তম মিনিটে ডি-বক্সে বল পেয়ে যাওয়া গনসালো হিগুয়াইন শট নেওয়ার মুহূর্তে শুয়ে পড়ে বিপদমুক্ত করেন মিলার।

ম্যাচের আয়ু এক ঘণ্টা পার হওয়ার পর সোলজার ফিল্ড স্টেডিয়ামে তুমল হর্ষধ্বনির মধ্য দিয়ে কোপা আমেরিকার এই আসরে প্রথমবার মাঠে নামেন মেসি। গোল পেতে দেরি হয়নি চোট থেকে সেরে ওঠা এই তারকার। ৬৮তম মিনিট পানামার ডিফেন্ডারদের ভুলে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে গোলের খাতা খোলেন মেসি।

প্রথম গোলটি যদি সহজে পাওয়া হয় তবে দ্বিতীয় গোলটি তো এক কথায় অসাধারণ। ৭৮তম মিনিটে ডি-বক্সের একটু বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো ফ্রি-কিকে ডান পাশের ওপরে কোনা দিয়ে বল জালে পাঠান মেসি। গোলরক্ষকের কিছুই করার ছিল না।

আর ৮৭তম মিনিটে ডি-বক্সে এক ডিফেন্ডারকে কাটিয়ে দুই জনের মধ্য দিয়ে বল জালে পাঠান আর্জেন্টিনা অধিনায়ক। দুই মিনিট পর ব্যবধান ৫-০ করেন হিগুয়াইনের বদলি হিসেবে নামা ফরোয়ার্ড আগুয়েরো।

‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চিলিকে ২-১ গোলে হারানো আর্জেন্টিনার পয়েন্ট ৬। সিয়াটলে বাংলাদেশ সময়ে আগামী বুধবার সকাল আটটায় গ্রুপের শেষ ম্যাচে গতবারের রানার্সআপের প্রতিপক্ষ এরই মধ্যে বিদায় নেওয়া বলিভিয়া।

ফক্সবরোতে ‘ডি’ গ্রুপের আগের ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালের সম্ভাবনা উজ্জ্বল করেছে চিলি।

শেষ মুহূর্তে পেনাল্টি থেকে আর্তুরো ভিদালের গোলে জয় ছিনিয়ে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়ের একাদশ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন বায়ার্ন মিউনিখের এই ফুটবলার! সহকারী রেফারি হ্যান্ডবলের সংকেত দিয়েছিলেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে চিলিকে এগিয়ে গিয়েছিলেন ভিদালই। ৬১তম মিনিটে সমতা ফেরান বলিভিয়ার কাম্পোস।

এ জয়ে প্রথম ম্যাচে বলিভিয়াকে হারানো পানামার সমান ৩ পয়েন্ট হলো চিলির। তবে গোল ব্যবধানে গ্রুপের পরের ম্যাচের প্রতিপক্ষের চেয়ে এগিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টার পানামার সঙ্গে ড্র করলেই শেষ আটে আর্জেন্টিনার সঙ্গী হবে চিলি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ