ফ্রান্সের মার্সেই নগরে ইউরো চ্যাম্পিয়নশিপ দেখতে আসা ব্রিটিশ ও রুশ দর্শকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
সূত্র বিবিসি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার ইংল্যান্ড ও রাশিয়ার ম্যাচের এক পর্যায়ে রুশ সমর্থকরা স্টেডিয়ামের ভেতরে ফ্লেয়ার জ্বালতে শুরু করলে গণ্ডগোলের সূত্রপাত হয়।
এ সময়ে এক পক্ষের গ্যালারি থেকে বেড়া ডিঙিয়ে অন্য পক্ষের গ্যালারিতে যেতে দেখা যায়। ব্রিটিশ দর্শকদের মধ্যে তৈরি হয় আতঙ্ক।
সহিংসতা থামাতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করতে হয় ফরাসি পুলিশকে। এ সময় আহত হয়েছে কমপক্ষে পাঁচ জন এ সময় স্টেডিয়াম এলাকা থেকে আটাক করা হয়েছে ছয় জনকে।
১-১ গোলে ড্র হওয়া ওই ম্যাচের আগেও গত দুই দিনে বন্দর শহর মার্সেইয়ে ব্রিটিশ ফুটবল ফ্যানদের সঙ্গে প্রতিপক্ষের সমর্থক ও পুলিশের কয়েক দফা মারামারি ও সংঘর্ষ হয়েছে।
ফুটবল অ্যাসোসিয়েশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে বলেন, এ ধরনের নয়টি বড় টুর্নামেন্টে তিনি অংশ নিয়েছে, কোথাও এরকম বিশৃঙ্খলা তিনি দেখেননি। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এ ঘটনায় তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছে।