কলম্বিয়ার বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েও কোপা আমেরিকার শেষ আটে যাওয়া হল না কোস্টারিকার। আগের ম্যাচে, প্যারাগুয়েকে স্বাগতিক যুক্তরাষ্ট্র ১-০ গোলে হারিয়ে নক-আউট পর্বের টিকেট কাটায় টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় কোস্টারিকানদের।
ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পারের সাবেক ফরওয়ার্ড ক্লিন্ট ডেম্পসির প্রথমার্ধের গোলটিই জয় এনে দেয় ইয়ুর্গেন ক্লিন্সম্যানের শিষ্যদের। টুর্নামেন্টের প্রথম ম্যাচে হারলেও গ্রুপ পর্বের শেষ দুটি খেলায় জিতে শেষ আটে জায়গা করে নিয়েছে স্বাগতিকরা।
যুক্তরাষ্ট্রের এই জয়ে, গুরুত্ব হারায় কলম্বিয়া-কোস্টারিকার ম্যাচটি। ‘এ’ গ্রুপ থেকে কলম্বিয়ার পর যুক্তরাষ্ট্রের কোয়ার্টার ফাইনালে খেলা নির্ধারিত হয়ে যায়। তবে বিদায় নিশ্চিত জেনেও লড়াই করে ফেভারিট কলম্বিয়ার বিপক্ষে জয় তুলে নেয় কোস্টারিকা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: