খেলা

গ্রুপ পর্ব থেকে ব্রাজিলের বিদায়

ব্রাজিল
ব্রাজিল

বিতর্কিত গোলে পেরুর কাছে ১-০ গোলে হেরে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো ব্রাজিল।

কোয়াটার ফাইনাল নিশ্চিত ম্যাচের শুরু থেকে পেরুর উপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ব্রাজিল। এগিয়ে যাওয়ার বেশ কয়েকটি সুযোগ পেলেও ফিনিশিংয়ের অভাবে ব্যর্থ হয় ব্রাজিল। তবে পাল্টা আক্রমনে পেরে উঠছিলো না পেরু।

গোলশূণ্য অবস্থায় প্রথমার্ধ শেষ হলে দ্বিতীয়ার্ধে সমানে-সমান লড়াই করতে থাকে দু'দল। ম্যাচের ৭৫ মিনিটে পেরুর স্ট্রাইকার রুইদিয়াসের বা-হাত ঘেষে বল জালে জড়ানো নিয়ে শুরু হয় বিতর্কের।

টিভি রিপ্লে দেখে সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই কোপা আমেরিকার টুর্নামেন্টে। তাই সহকারী রেফারিদের সঙ্গে আলোচনা করে হ্যান্ডবলটিকে গোলের সিদ্ধান্ত দেন রেফারী।

বাকী সময় সমতায় ফেরার চেষ্টা করেও ব্যর্থ হলে ২৯ বছর পর কোপার আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো সেলেকাওরা।

একইসঙ্গে ১৯৮৫ সালের পর দ্বিতীয়বারের মতো ব্রাজিলের বিপক্ষে জয় পেলো পেরু।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ