জয় দিয়ে উয়েফা ইউরো শুরু করলো বিশ্বচ্যাম্পিয়নরা। উত্তেজনাপূর্ণ ম্যাচে ইউক্রেনকে ০-২ গোলে হারিয়েছে জোয়াকিম লো'র শিষ্যরা।
তিনবারের ইউরো চ্যাম্পিয়নদের মুখোমুখি দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টে অংশ নেয়া ইউক্রেন। ম্যাচের ১৯ মিনিটে রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুসের ফ্রি-কিক থেকে উড়ে আসা বলে ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার মুস্তাফি'র হেডে লিড পায় জার্মানরা।
পিছিয়ে পরে ম্যাচে সমতায় ফিরতে পরপর বেশ কয়েকটি আক্রমন চালায় ইউক্রেন। ম্যাচের ইনজুরি সময়ে শোয়ান্সটাইগারের গোলে ব্যবধান দ্বিগুন করার পাশাপাশি ইউরোর শুরুটাও প্রত্যাশিত হলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়দের।
দিনের অপর ম্যাচে নর্দান আয়ারল্যান্ডকে ০-১ গোলে হারিয়েছে পোল্যান্ড।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: