খেলা

শেষ ম্যাচে উরুগুয়ের জয়

উরুগুয়ে
উরুগুয়ে

কোপা আমেরিকায় নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে উরুগুয়ে। জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়েছে উরুগুইয়ানরা। দিনের আরেক ম্যাচে ভেনিজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মেক্সিকো।

সি-গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল উরুগুয়ের। শেষ ম্যাচের জয়টি তাই তাদের জন্য সান্ত্বনার। উরুগুইয়ানদের পক্ষে গোল তিনটি করেছেন আবিল হার্নান্দেজ, জে-ভন ওয়াটসন ও ম্যাথিয়াস কোরুহো।

উরুগুয়ের কাছে ৩-০ গোলের এই হারে সবকটি ম্যাচ হেরে পয়েন্ট তালিকার তলানিতে থেকে বিদায় নিল জ্যামাইকাও।

এর আগে, ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেও সি-গ্রুপের চ্যাম্পিয়ন হয় মেক্সিকো। আগেই নক-আউট পর্বের টিকেট কেটেছিল ভেনেজুয়েলাও।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড়ে মেক্সিকোর হয়ে গোল করেছেন হেসাস কোরোনা। আর ভেনেজুয়েলার একমাত্র গোলটি করেছেন হোসে ভেলাকুয়েজ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ