খেলা

কোপা আমেরিকা: জয় পেয়েছে আর্জেন্টিনা-চিলি

কোপা আমেরিকা
কোপা আমেরিকা

কোপা আমেরিকায় ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা ও চিলি। বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আজের্ন্টিনা। আর পানামাকে ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলো চিলি।

বলিভিয়ার বিপক্ষে লিওনেল মেসিকে ছাড়াই বিরতির আগে ৩-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। গোল করেন লামেলা, লাভেজ্জি ও কুয়েস্তা। দ্বিতীয়ার্ধে মেসি বদলি খেলোয়াড় হিসেবে নামলেও গোলের দেখা পাননি। এ জয়ে ৩টি ম্যাচই জিতে গ্রুপের অপরাজিত চ্যাম্পিন হল আলবিসেলেস্তারা।

এর আগে দিনের প্রথম ম্যাচে পানামার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছে চিলি। সমানে সমানে লড়ে ৪-২ গোলের জয় ছিনিয়ে নেয় চিলিয়ানরা।

দুটি করে গোল করেন অ্যালেক্সিস সানচেজ ও এদুয়ার্দো ভারাগাস। এ জয়ে শেষ আটে পাড়ি জমালো চিলি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ