ইউরো চ্যাম্পিয়নশিপে শুরুটা ভালো হলো না ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের। ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। গ্রুপের আরেক ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে হাঙ্গেরি।
দুর্বল আইসল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা নানির গোলে প্রথমার্ধেই লিড নিয়েছিল পর্তুগিজরা। তবে বিরতি থেকে ফিরেই বেয়ারনাসনের গোলে সমতায় ফেরে আইসল্যান্ড। একাধিক সুযোগ পেয়েও পুরো ম্যাচে গোল করতে ব্যর্থ হন রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।
দিনের আরেক ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে হাঙ্গেরি। ২-০ গোলের জয়ে এফ-গ্রুপের শীর্ষস্থানটি নিজেদের দখলে রেখেছে তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: