খেলা

ব্রাজিলের কোচের পদ থেকে বরখাস্ত দুঙ্গা

দুঙ্গা
দুঙ্গা

কোপা আমেরিকার ব্যর্থতার দায়ে ব্রাজিলের কোচের পদ থেকে বরখাস্ত করা হলো দুঙ্গাকে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। এর আগে ২০১০ সালে ফিফা বিশ্বকাপে ব্যর্থতার কারণে কোচের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছিল তাকে।

২০১৪ সালে ফিফা বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হারের পর, স্কলারিকে সরিয়ে দ্বিতীয় বারের মতো ব্রাজিলের কোচের দায়িত্ব দেয়া হয় দুঙ্গাকে। এবার কোপা আমেরিকার শতবর্ষ উদযাপনের আসরে গ্রুপ পর্ব থেকেই ব্রাজিল বিদায় নেয়ায় আবারো বরখাস্ত হলেন তিনি।

সর্বশেষ ১৯৮৭ সালে কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল ব্রাজিল। রোববার পেরুর কাছে ১-০ গোলে হেরে বিদায়ঘণ্টা বাজে সেলেসাওদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ