খেলা

ইউরো চ্যাম্পিয়নশিপ: শেষ ষোলোতে প্রথম ফ্রান্স

 ফ্রান্স
ফ্রান্স

ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোতে প্রথম দল হিসেবে জায়গা করে নিল স্বাগতিক ফ্রান্স। এ-গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়েছে তারা।

গ্রুপের আরেক ম্যাচে রোমানিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সুইজারল্যান্ড।

আলবেনিয়ার বিপক্ষে গোলের দেখা পেতে ফরাসিদের অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত। অ্যাতলেটিকো মাদ্রিদ তারকা অ্যান্তোইন গ্রিজমানের শটে শেষ মূহুর্তে রক্ষা পায় ফ্রেঞ্চরা। এরপর অতিরিক্ত সময়ে স্বাগতিকদের দ্বিতীয় গোলটি করেন দিমিত্রি পায়েত।

আলবেনিয়াকে ২-০ গোলে পরাস্ত করে এ-গ্রুপে টানা দ্বিতীয় জয়ে পরের রাউন্ডে খেলা নিশ্চিত করেছে ফ্রান্স।

এদিকে, সংঘর্ষে জড়ানোয় ফ্রান্সের লিলে ইংল্যান্ড সমর্থকসহ কমপক্ষে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সন্ধ্যা ৭টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রতিবেশী ওয়েলসের মুখোমুখি হবে ইংলিশরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ