খেলা

ওয়েস্ট ইন্ডিজকে হারালো দ.আফ্রিকা

দ.আফ্রিকা
দ.আফ্রিকা

তিন জাতির সিরিজের ষষ্ঠ ওয়ানডেতে হাশিম আমলার শতক ও ইমরান তাহিরের ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৩৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

সেইন্ট কিটসে, টস হেরে ব্যাটিংয়ে নেমে আমলার ১১০, ডি ককের ৭১ ও ডুপ্লেসির ৭৩ রানে রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। পুরো ৫০ ওভার খেলে ৪ উইকেটে ৩৪৩ রান করে তারা।

জবাব দিতে নেমে, ইমরান তাহিরের লেগস্পিনের ফাঁদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নেয়ার পাশাপাশি একাই ক্যারিবীয়দের ৭ উইকেট তুলে নেন তিনি।

তাহিরের ঘূর্ণিতে মাত্র ৩৮ ওভারে ২০৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ১৩৯ রানে জিতে দক্ষিণ আফ্রিকা। ৯ ওভারে ৪৫ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন তাহির।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ