কোপা আমেরিকার শতবর্ষী আসরের প্রথম কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।
সেঞ্চুরি লিংক স্টেডিয়ামে, ম্যাচের শুরু থেকেই আক্রমন ও পাল্টা আক্রমনে চলতে থাকে খেলা। ২২ মিনিটে কাঙ্খিত লিড পায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। জার্মেই জোনসের অ্যাসিস্ট থেকে ইকুয়েডরের জালে বল পাঠান ক্লিন্ট ড্যামসি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই যুক্তরাষ্ট্রর জার্মেই জোন্স ও অ্যান্তেনিও ভ্যালেন্সিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ম্যাচের ৬৫ মিনিটে ড্যামসির পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুন করেন জার্ডেস।
খেলার শেষ হবার মিনিট ১৬ আগে, মাইকেল আরিও একটি গোল শোধ করলেও, যুক্তরাষ্ট্রের বিপক্ষে পরাজয় এড়াতে পারেনি ইকুয়েডর।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: