খেলা

কোপা আমেরিকা: পেরুকে হারিয়ে সেমিতে কলম্বিয়া

কলম্বিয়া
কলম্বিয়া

পেরুকে বিদায় করে সেমিফাইনালের টিকেট কাটলো কলম্বিয়া। কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের টাইব্রেকে পেরুভিয়ানদের ৪-২ গোলে হারিয়েছে তারা। নির্ধারতি ৯০ মিনিটে কোনো দল গোল করতে পারেনি।

ফলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, অতিরিক্ত ক্রিশ মিনিটের খেলা ছাড়াই, সরাসরি টাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচের ফলাফল।

গ্রুপ পর্বে জনপ্রিয় ব্রাজিলকে বাড়ির পথ দেখিয়ে দেওয়া পেরু, কোপা আমেরিকার শতবর্ষী আসরে বেশীদূর যেতে পারেনি। হামেস রদ্রিগেজের কলম্বিয়া রুখে দিয়েছে তাদের। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৯০ মিনিটের লড়াইয়ে বল প্রতিপক্ষের জালে জড়াতে পারেনি দুদল।

তবে পেনাল্টি শ্যুট আউটে কলম্বিয়ান গোলরক্ষক ডেভিড অসপিনার অসাধারণ সেইভের পর, পেরুর ক্রিস্টিয়ান কুয়েভার অফ-টার্গেট শট নিলে, ২০০৪ সালের পর আবারো কোপা আমেরিকার শেষ চারে পাড়ি জমায় কলম্বিয়া।

সেমিফাইনালে কলম্বিয়ার প্রতিপক্ষ হবে চিলি অথবা মেক্সিকো।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ