খেলা

তুরস্ককে হারিয়ে শেষ ষোলোতে স্পেন

স্পেন
স্পেন

তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে গত দুই বারের চ্যাম্পিয়ন স্পেন। জোড়া গোল করেছেন আলভারো মোরাতা। হাইভোল্টেজ ম্যাচে সুইডেনকে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে ইতালি। আর ২-২ গোলে ড্র করেছে ক্রোয়েশিয়া ও চেক রিপাবলিক।

এবারের ইউরোর প্রথম দল হিসেবে এক ম্যাচে ২টির বেশি গোল করেছে স্পেন। রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে পাড়ি জমানো আলভারো মোরাতার প্রথম গোলের পর দ্বিতীয় গোলটি করেছেন নোলিতো।

স্পেনের তৃতীয় গোলটি ছিল দেখার মতো। ২২টি পাসে তুরস্ককে নাস্তানাবুদ করে স্প্যানিয়ার্ডদের পক্ষে বল জালে পাঠিয়েছেন মোরাতা। শেষপর্যন্ত টানা তিন ইউরো মিলিয়ে ১৩ খেলায় অপরাজেয় থাকা স্পেন উঠেছে পরের রাউন্ড।

এদিকে, ব্রাজিলিয়ান-ইতালিয়ান ফুটবলার এডারের একমাত্র গোলে সুইডেনকে হারিয়ে গ্রুপ পর্বের বাধা পেরিয়েছে ইতালি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ