খেলা

ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

আর্জেন্টিনা
আর্জেন্টিনা

ভেনেজুয়েলাকে হারিয়ে কোপা আমেরিকার শতবর্ষী আসরের সেমিফাইনালে উঠেছে ফেভারিট আর্জেন্টিনা। লিওনেল মেসির নৈপুণ্যে ৪-১ গোলে জিতেছে আলবিসেলেস্তারা।

এদিকে মেক্সিকোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চিলি।

টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে, গঞ্জালো হিগুয়াইনের জোড়া গোলের সুবাদে বড় জয় পেয়েছে আর্জেন্টাইনরা। আসরে প্রথমবারের মতো মূল একাদশে খেলতে নেমে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি।

নিজের একমাত্র গোলটির সুবাদে আর্জেন্টিনার হয়ে, গ্যাব্রিয়েল বাতিস্তুতার সর্বোচ্চ ৫৪ গোলের রেকর্ড ছুঁয়েছেন তিনি। আর্জেন্টিনার অন্য গোলটি করেছেন এরিক লামেলা। রনডন একটি গোল শোধ করলেও শেষ চারে যাওয়া হয়নি ভেনেজুয়েলার।

এদিকে, এদুয়ার্দো ভারগাসের চার গোলের সুবাদে, মেক্সিকোকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে চিলি। ২১ জুন প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, আর ২২ জুন দ্বিতীয় সেমিতে চিলি খেলবে কলম্বিয়া সঙ্গে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ