নতুন চুক্তি অনুসারে আগামী বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে থাকবে হাথুরুসিংহে ও তার প্যানেল। তবে পরিবর্তন আনা হয়েছে পুরুষ জাতীয় দলের নির্বাচক প্যানেলে। ৬ সদস্য বিশিষ্ট নতুন প্যানেল গঠনের চিন্তা ভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়োজিত বৈঠক শেষে একথা জানান বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন হয়।
তিনি বলেন, জাতীয় দলের বর্তমান পারফমেন্স বিবেচনা করে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত প্রধান কোচ হিসেবে থাকছেন বর্তমান কোচ হাথুরুসিংহে। সেইসঙ্গে অন্যান্য কোচিং স্টাফরাও থাকছেন তার সঙ্গে। তবে বোলিং কোচ হিসেবে নতুন কাকে নিয়োগ দেয়া হবে তা চলতি সপ্তাহে জানানো হবে।
এদিকে, পুরুষ দলের নির্বাচক থেকে সরিয়ে হাবিবুল বাশার সুমনে নারী দলের প্রধান নির্ভাচকের দায়িত্ব দেয়া হয়েছে। মিটিংয়ে আরও জানানো হয় চলতি বছরের নভেম্বরের ৬ তারিখ থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের চতুর্থ আসর।
সেইসঙ্গে বোর্ড সভাপতি জানান চলমান প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলোয়াড়দের পাওনা দ্রুত পরিশোধের জন্য প্রত্যেক ক্লাবকে নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পাপন।