পুরো ম্যাচে একাধিকবার আক্রমণ করেও গোলের দেখা পেলো না ফ্রান্স। সুইজারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে ইউরোর স্বাগতিকরা। তবে তিন ম্যাচে ২টি জয় থাকায় দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ফ্রান্স।
লিল স্টেডিয়ামে শুরু থেকেই সুইরাজল্যান্ডের উপর আধিপত্য বিস্তার করে ফ্রান্স। ম্যাচের ১৭ মিনিটে ২৫ গজ দূর থেকে পগবার বিদ্যুৎ গতির শট ক্রসবারের লেগে ফিরে আসলে, হতাশায় পুড়তে হয় ফ্রেঞ্চদের। কিছুটা সময় নিয়ে পাল্টা আক্রমনে গিয়েও কোনো সুবিধা করতে পারে নি সুইজারল্যান্ড।
শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ফ্রান্সকে। দিনের আরেক খেলায় চমক দেখিয়েছে প্রথমবারের মতো বড় কোন টুর্নামেন্টে অংশ নেওয়া আলবেনিয়া।
ম্যাচের ৪৩ মিনিটে আরমান্দো সাদিকু'র একমাত্র গোলে রোমানিয়াকে হারায় তারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: