বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির দুই স্তর বিশিষ্ট নির্বাচক কমিটি অনুমোদন দেয়ার প্রতিবাদে জাতীয় দলের প্রধান নির্বাচকের পদ থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ফারুক আহমেদ।
বর্তমানে ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি। দেশে ফিরে বোর্ডের কাছে পদত্যাগপত্র জমা দেয়ার কথা রয়েছে তার।
গত ২০১৩ সালের ডিসেম্বরে দ্বিতীয় মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব পান ফারুক আহমেদ।
এর আগে ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত এ দায়িত্বে ছিলেন তিনি।
এদিকে, নির্বাচক প্যানেল থেকে হাবিবুল বাশার সুমনকে সরিয়ে নারী দলের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: