ইউরো কাপে বি গ্রুপের ম্যাচে রাশিয়াকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ওয়েলস।
আরেক ম্যাচে, স্লোভাকিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ড।
স্তাদিও মিউনিসিপাল স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটেই অ্যারোন র্যা মসির গোলে রাশিয়ার বিপক্ষ লিড নেয় ওয়েলস। ৯ মিনিট পর গ্যারেথ বেলের অ্যাসিস্ট থেকে স্কোরশিটে নাম লেখান নেইল টেইলর।
দ্বিতীয়ার্ধে র্যা মসির পাস থেকে দারুণ এক গোল করে ওয়েলসে ৩-০ ব্যবধানের জয় এনে দেন অধিনায়ক গ্যারেথ বেল। আর প্রথমবারের মত ইউরো কাপে খেলতে এসে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ওয়েলস।
দিনের আরেক ম্যাচে স্লোভাকিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে রানার্সাপ হয়ে রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: