কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত ফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়ন চিলি। আগামী ২৭ জুন ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে অ্যান্তেনিও পাজ্জির শিষ্যরা।
শিকাগোতে, দ্বিতীয় সেমিফাইনালের শুরু থেকেই আক্রমন ও পাল্টা আক্রমনে চলতে থাকে খেলা। ম্যাচের ৭ মিনিটে লিড নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। কার্লো সানচেজের ভুল পাস থেকে কলম্বিয়ার জালে বল পাঠান চার্লস আরঙ্গুইজ।
মিনিট চারেক পরই ব্যবধান দ্বিগুন করে অ্যান্তেনিও পাজ্জির শিষ্যরা। এবার স্কোরশিটে নাম লেখান হোসে ফুয়েনজালিদা। ম্যাচের ফেরার জন্য মরিয়া চেষ্টা চলিয়ে যায় কলম্বিয়া ফরোয়ার্ডরা।
তবে চিলি গোলরক্ষক ক্লদিও ব্রাভো দৃঢ়তার সঙ্গে রুখে দেন হোসে পেকারম্যানের শিষ্যদের। নির্ধারিত সময়ে খেলা শেষে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে চিলি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: