বার্মিংহামে ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নামবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৭ টায় শুরু হবে ম্যাচটি।
সিরিজের প্রথম ওয়ানডেতে লঙ্কারদের সঙ্গে ম্যাচ টাই করে ইংলিশরা। টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক ম্যাথিউসের ৭৩ ও প্রসন্নার ৫৯ রানের ইংনিংসে ভর করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে শ্রীলঙ্কা।
জবাবে ব্যাট করতে নেমে ওকসের ৯৫ রানের অপরাজিত ইনিংসে ভর করে সফরকারিদের সঙ্গে ম্যাচ টাই করে ইংলিশরা। দ্বিতীয় ওয়ানডেতেও প্রথম ম্যাচের স্কোয়াড অপরিবর্তিত রেখে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: