কোপা আমেরিকার শতবর্ষী আসরের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়া—এ নিয়ে চতুর্থবারের মতো কোপা আমেরিকায় তৃতীয় হলো কলম্বিয়ানরা।
ম্যাচের শুরু থেকে একাধিক সুযোগ তৈরি করলেও গোল পাননি কলম্বিয়ার রিয়াল মাদ্রিদ তারকা হামেস রদ্রিগেজ।
একের পর এক আক্রমণ চালিয়ে যাওয়া কলম্বিয়ার একমাত্র গোলটি এসেছে দলীয় প্রচেষ্টায়। রদ্রিগেজের ক্রসে আরেয়াস হেড করার পর বলে পা লাগিয়ে জালে জড়ান কার্লোস বাক্কা। প্রথমার্ধের পর আর গোল হয়নি ম্যাচে। তবে ম্যাচের শেষদিকে যুক্তরাষ্ট্রের ওরোজকো আর কলম্বিয়ার আরেয়াস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১-০ গোলের এ হারে চতুর্থ হয়ে আসর শেষ করলো আয়োজক যুক্তরাষ্ট্র।
এদিকে কাল- সোমবার সকাল ৬টায় ফাইনাল ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হবে ফেভারিট আর্জেন্টিনা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: