কোপা আমেরিকায় চিলির কাছে হারের পরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
সোমবার কোপা আমেরিকার বিশেষ টুর্নামেন্টে চিলির কাছে টাইব্রেকে ৪-২ গোলে হারের পরপরই এক টুইট বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান লিওনেল মেসি।
২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে শিরোপার খুব কাছাকাছি গিয়েও জার্মানির কাছে হেরেছিলো আর্জেন্টিনা। ২০০৫ সালে আর্জেন্টিনার জাতীয় দলে আসেন মেসি।
১১ বছরের ক্যারিয়ারে ১১২টি ম্যাচ খেলে করেছেন ৫৫টি গোল। আর ক্লাব দল বার্সেলোনার ৩৪৮ ম্যাচে গোল করেছেন ৩১২টি। পাঁচটি ব্যালন ডি অর জিতেছেন ২৯ বছর বয়সী এই তারকা ফুটবলার।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: