প্রথমবারের মতো ইউরো খেলতে আসা স্লোভাকিয়াকে ০-৩ গোলে হারিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে জার্মানি।
দিনের আরেক খেলায় হাঙ্গেরিকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম।
ফ্রান্সের লিল স্টেডিয়ামে ম্যাচের ৮ মিনিটে জেরোমে বোয়েটাংয়ের গোলে এগিয়ে যায় জার্মানি। ১৩ মিনিটে পেনাল্টি শুট থেকে ব্যবধান দ্বিগুন করার সুযোগ কাজে লাগাতে পারেন নি মেসুত ওজিল।
৪৩ মিনিটে মারিও গোমেজের গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধান করে নেয় জার্মানরা। ম্যাচের ৬৩ মিনিটে জুলিয়ান ডাক্সলারের গোলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে জোয়াকিম লো'র শিষ্যরা।
দিনের আরেক ম্যাচে তুলুজ স্টেডিয়ামে ১০ মিনিটে তবি'র গোলে হাঙ্গেরির বিপক্ষে লিড নেয় বেলজিয়াম।
বিরতির পর বাতসু্ই, ইডেন হ্যার্জাড ও ইয়ানিকের গোলে ৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে শেষ আটে জায়গা করে নেয় বেলজিয়াম।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: