খেলা

ফেডারেশন কাপের শিরোপা ঢাকা আবাহনীর

ঢাকা আবাহনী
ঢাকা আবাহনী

আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জিতলো ঢাকা আবাহনী। এর মধ্য দিয়ে পাঁচ বছর পর ফেডারেশন কাপ জিতলো ধানমন্ডির ক্লাবটি।

এর আগে ২০১০ সালে সবশেষ ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুলেছিলো তারা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালের শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে চলতে থাকে খেলা। ১১ মিনিটে নাবিব নেওয়াজ জীবনের স্কয়ার পাস থেকে ইংলিশ ফরোয়ার্ড লি টাকের গোলে লিড নেয় আবাহনী। এরপর লিড ধরে রাখতেই মনোযোগি হয় তারা।

অন্যদিকে, গোল শোধে মরিয়া আরামবাগ অনেকগুলো আক্রমন চালায় আবাহনীর রক্ষণে। তবে, কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে ফেডারেশন কাপের শিরোপা জেতে ঢাকা আবাহনী।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন আবাহনীর সানডে চিজোবা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ