আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ঘোষিত নতুন ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
র্যাঙ্কিংয়ের ৭ – তে থাকা বাংলাদেশের চেয়ে মাত্র ৪ রেটিং পয়েন্টে পিছিয়ে আছে ক্যারিবীয়রা।
নতুন র্যাঙ্কিংয়ে ৯৮ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে বাংলাদেশ আর ৬ রেটিং পয়েন্ট বেড়ে ৯৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঘাড়ে নিশ্বাস ফেলছে ওয়েস্ট ইন্ডিজ। ত্রিদেশীয় সিরিজ জিতলে ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট বাড়তো ১০।
সেক্ষেত্রে বাংলাদেশকে টপকে যেতো তারা তবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারায় এখনো বাংলাদেশের পেছনেই আছে জেসন হোল্ডারের দল।
গেলো বছরের ১১ নভেম্বরের পর থেকে এ পর্যন্ত কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি বাংলাদেশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: