ইংল্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোট ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলতে ৩০ সেপ্টেম্বর ঢাকা আসবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল।
দিবা-রাত্রির তিনটি ওয়ানডে হবে ৭, ৯ ও ১২ অক্টোবর। প্রথম দুটি ম্যাচ মিরপুরে ও তৃতীয়টি হবে চট্টগ্রামে।
মিরপুরে দুই টেস্টের প্রথমটি চলবে ২০ থেকে ২৪ অক্টোবর আর চট্টগ্রামে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত হবে দ্বিতীয় টেস্ট।
এছাড়াও ফতুল্লায় একটি একদিনের ও চট্টগ্রামে ২টি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারিরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ জাতীয় দল। টাইগাররা সবশেষ ওয়ানডে খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে, ২০১৫ সালের নভেম্বরে।
আর সবশেষ টেস্ট ম্যাচ খেলেছে গত বছরের জুলাইয়ে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: