খেলা

উইম্বেলডনের নারী এককে প্রথম রাউন্ডেই বিদায় ওজনিয়াকির

ক্যারোলিন ওজনিয়াকি
ক্যারোলিন ওজনিয়াকি

উইম্বেলডনের নারী এককে প্রথম রাউন্ডে হেরেই বিদায় নিয়েছেন সাবেক চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকি। তবে, খুব সহজেই প্রথম রাউন্ডের বাধা টপকেছেন বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। পুরুষ এককে ঘাম ঝড়ানো জয় পেয়েছেন স্ট্যান ওয়ারিঙ্কা। আর আয়েশী জয় দিয়ে এবারের আসর শুরু করেছেন ২০১৩ সালের চ্যাম্পিয়ন অ্যান্ডি মারের।

ভেটলানা কুজনেটসোভার কাছে হেরে প্রথম রাউন্ড শেষেই বিদায় নিলেন অবাছাই ওজনিয়াকি। ৭-৫, ৬-৪ গেইমে তাকে হারিয়ে প্রথম রাউন্ড টপকেছেন ১৩ তম বাছাই কুজনেটসোভা। প্রতিপক্ষ অ্যামরা সাডিকোভিচকে ৬-২, ৬-৪ গেইমে হারিয়েছেন সেরেনা।

মাত্র ৭৩ মিনিট খেলে ম্যাচটি জিতেছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। ৩৪ বছরের সেরেনা এ নিয়ে উইম্বেলডনে জিতেছেন ৮০টি ম্যাচ, হেরেছেন মাত্র ১০টিতে।

এদিকে, পুরুষ এককে,অল ব্রিটিশ ম্যাচে লিয়াম ব্রোডিকে হারিয়ে শুরুটা ভাল করলেন অ্যান্ডি মারে। ১৮ বছরের আমেরিকান টেইলর ফ্রিতজের বিপক্ষে ঘাম ঝড়িয়ে জিতেছেন স্ট্যান ওয়ারিঙ্কা। দুর্দান্ত লড়ে ওয়ারিঙ্কার কাছে টেইলর হেরেছেন ৭-৬, ৬-১, ৬-৭ ও ৬-৪ গেইমে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ