লন্ডনের কেনিংটন ওভালে সিরিজের চর্তুথ ওয়ানডেতে বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা।
বৃষ্টিবিঘ্নিত ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। দলীয় প্রচেষ্টায় নির্ধারিত ৪২ ওভারে, স্কোরবোর্ডে ৫ উইকেটে ৩০৫ রান তুলে সফরকারিরা।
জবাবে জেসন রয়ের ১১৮ বলে ১৬২ রানের বিধ্বংসী ইনিংসে, এগারো বল হাতে রেখেই জয় তুলে নেয় ইংল্যান্ড।
ঝড়ো ব্যাটিংয়ে স্বাগতিকদের ৬ উইকেটের জয় এনে দিয়ে ম্যাচসেরা হন রয়। কার্ডিফে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে হবে ২ জুলাই বিকাল সাড়ে ৩টায়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: