খেলা

ইউরো কাপের সেমিফাইনালে পর্তুগাল

পর্তুগাল
পর্তুগাল

পেনাল্টি শুট আউটে পোল্যান্ডকে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে উঠল পর্তুগাল। অতিরিক্ত সময়ে ম্যাচ ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।

পোল্যান্ডকে ৫-৩ ব্যবধানে হারিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করে পর্তুগীজরা।

স্তেদ ভালদেরম স্টেডিয়ামে, ম্যাচের শুরুতেই পর্তুগালের বিপক্ষে লিড নেয় পোল্যান্ড। পুরো টুর্নামেন্টে গোলখরায় কাটানো পোলিশ অধিনায়ক রবার্ট লেওয়াডোস্কি স্কোরশিটে নাম খেলান।

প্রথমার্ধেই সমতায় ফেরে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। ম্যাচের ৩৩ মিনিটে রেনেতো সানচেজের গোলে সমতায় ফেরে পর্তুগাল। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধ গোলবিহীন শেষ হবার পর অতিরিক্ত সময়েও নিষ্পত্তি হয়নি ম্যাচ।

পেনাল্টি শুটআউটে গড়ানো ম্যাচে জ্যাকব ব্লাস্কিওস্কি গোল করতে ব্যার্থ হলে সেমিফাইনালে খেলা নিশ্চিত হয় পর্তুগালের।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ