ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। নিজের টুইটার অ্যাকাউন্টে এ তথ্য নিশ্চিত করেছেন এই সুইডিশ ফুটবলার।
গেলো মৌসুম শেষে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই ছাড়েন ইব্রাহিমোভিচ। তবে, কত টাকায় রেড ডেভিল শিবিরে যোগ দিচ্ছেন বা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে কয় বছরের চুক্তি করছেন, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডে কোচ হোসে মরিনিয়োর সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন ইব্রা।
এর আগে ২০০৮-০৯ মৌসুমে ইন্টার মিলানে মরিনিয়োর অধীনে খেলেছেন ইব্রাহিমোভিচ। সম্প্রতি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন এই সুইডিশ তারকা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: