আগামী ১৩ জুলাই সাসেক্সের হয়ে ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলতে ঢাকা ছাড়বেন পেসার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছাড়পত্র দিয়েছে মুস্তাফিজকে।
হ্যামস্ট্রিং ও পায়ের গোড়ালির ইনজুরি নিয়ে আইপিএল খেলে দেশে ফেরেন মুস্তাফিজ। এরপর প্রায় একমাস বিসিবির পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেন কাটার মাস্টার।
বিসিবি সূত্রে জানা গেছে, মুস্তাফিজের শারীরিক অবস্থা নিয়ে ইতিবাচক রিপোর্ট দিয়েছে মেডিকেল টিম। ঈদের পর ১৩ জুলাই ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন মুস্তাফিজ।
ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে হ্যাম্পশায়ারের বিপক্ষে সাসেক্সের হয়ে প্রথম ম্যাচ খেলবেন ১৫ জুলাই।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: