খেলা

কালো আর্মব্যান্ড পরে মাঠে ইতালি

সেমিফাইনালে জার্মানি

ইতালি
ইতালি

ঢাকার গুলশানের রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে, কালো আর্মব্যান্ড পড়ে মাঠে নামে আজ্জুরিরা। দুই বিশ্বচ্যাম্পিয়নের লড়াইয়ের প্রথমার্ধে গোল হয়নি একটিও।

ইতালিকে পেনাল্টি শ্যুটআউটে ৬-৫ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে জার্মানি।

তৃতীয় কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ত্রিশ মিনিটের খেলাও ১-১ সমতায় শেষ হলে টাইব্রেকে নিষ্পত্তি হয় ম্যাচের ফলাফল।

দ্বিতীয়ার্ধেরও অনেকটা সময় পার হবার পর, মেসুত ওজিলের গোলে কাঙ্খিত লিডের দেখা পায় জার্মানরা। তবে তেরো মিনিটের মধ্যে সমতায় ফেরে ইতালি।

জেরোমে বোয়েটাংয়ের হ্যান্ডবলের সুবাদে আজ্জুরিরা পেনাল্টি পেলে, গোল করে দলকে ১-১ সমতা এনে দেন বোনুচ্চি। ১২০ মিনিটে খেলার নিষ্পত্তি না হলে, টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন জার্মানির ম্যুলার, ওজিল, শোয়াইনস্টাইগার এবং ইতালির জাজা, পেল্লে, বোনুচ্চি ও দারমিয়ান। তবে জোনাস হেক্টরের শট লক্ষ্যভেদ করলে ৬-৫ গোলের জয়ে শেষ চারে উঠে জার্মানি।

৮ জুলাই সেমিফাইনালে জার্মানদের প্রতিপক্ষ হবে আইসল্যান্ড ও স্বাগতিক ফ্রান্সের ম্যাচে জয়ী দল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ