খেলা

পর্যাপ্ত নিরাপত্তা দিলে কোনো দেশেই খেলা বন্ধ হবে না: পাপন

পাপন
পাপন

আইসিসির বার্ষিক সভায় দ্বিস্তর টেস্ট কাঠামোর বিরোধিতা করেছে বাংলাদেশ—স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির সভা থেকে ফিরে সাংবাদিকদের এ কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

রোববার রাজধানীতে সংবাদিকদের এ কথা বলেন তিনি।

এদিকে, গুলশানে সন্ত্রাসী হামলার পর ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে উদ্বেগের ব্যাপারে পাপন বলেন, পর্যাপ্ত নিরাপত্তা দিলে পৃথিবীর কোনো দেশেই খেলা বন্ধ হওয়ার কথা নয়। ইংল্যান্ড ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেবে বাংলাদেশ।

আইসিসির বার্ষিক সাধারণ সভা বসেছিল স্কটল্যান্ডের এডিনবরায়। কিছুদিন থেকেই শোনা যাচ্ছিলো এ সভায় এমন কিছু প্রস্তাব উঠতে যাচ্ছে, যেগুলো অনুমোদন পেলে ক্রিকেটের চেহারাই বদলে যেতে পারে। দ্বিপক্ষীয় সিরিজের বদলে ক্রিকেট হবে লিগ ভিত্তিক। ক্রিকেটে চালু হবে দ্বিস্তর বিশিষ্ট কাঠামো। দুটি স্তরে ভাগ হয়ে টেস্ট খেলবে ১২টি দেশ আর ওয়ানডে খেলবে ১৩টি দেশ। থাকবে রেলিগেশন ও প্রমোশন ব্যবস্থা।

তবে, বিতর্কিত এই প্রস্তাবটি পাস হয়নি সভায়। বিষয়টিকে জটিল বলে অভিহিত করেন বিসিবি সভাপতি।

গুলশানে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশে আসন্ন সিরিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, সন্ত্রাসী হামলার ঝুঁকি থেকে পৃথিবীর কোনো দেশই নিরাপদ নয়।

তবে, সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করলে ইংল্যান্ড দলের সফর না হওয়ার কথা নয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ