সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতেও হেরেছে শ্রীলঙ্কা। ইংলিশরা ৮ উইকেটে হারিয়েছে এশিয়ার জায়ান্টদের। ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ইংল্যান্ড।
সাউদাম্পটনে বোলিং ও ফিল্ডিংয়ে নজরকাড়া পারফর্মেন্সে শ্রীলঙ্কাকে ১৪০ রানে অলআউট করে ইংল্যান্ড।
থ্রি লায়ন্সদের হয়ে ২৭ রানে তিনটি উইকেট নেন ডসন ও ২৯ রানে ৩ উইকেট দখল করেন ক্রিস জর্ডান। নিজেদের মাটিতে ১৪০ রান তাড়া করতে নেমে ৮ উইকেটের আয়েশী জয় পায় ইংল্যান্ড। ৪৯ বলে ৭৩ রানে অপরাজিত ছিলেন জস বাটলার। ইউয়েন মরগান খেলেছেন অপরাজিত ৪৭ রানের ইনিংস। শ্রীলঙ্কার জন্য দীর্ঘ এ সফরের শেষটাও হলো হার দিয়ে।
এর আগে, ৩টি টেস্ট ও পাঁচটি ওয়ানডের সিরিজও ইংল্যান্ডের কাছে হেরেছে শ্রীলঙ্কা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: