শতবর্ষের পুরনো বিখ্যাত ইতালিয়ান ক্লাব এসি মিলানকে ৪০ কোটি ইউরোর বিনিময়ে কিনেছে একটি চাইনিজ কনসোর্টিয়াম।
ক্লাবের মালিক ও ইতালির সাবেক প্রেসিডেন্ট সিলভিও বারলুসকোনি নিজেই জানিয়েছেন এ খবর।
গত মে মাস থেকেই চাইনিজ একটি কোম্পানির সঙ্গে কথা বলে আসছে বার্লুসকোনি পরিবার। একের পর এক ব্যর্থতা ও আর্থিক ক্ষতি সামলাতেই ঐতিহ্যবাহী এই ক্লাবটি বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
আগামী দুই বছরের মধ্যে প্রায় ৪০ কোটি ইউরো প্রদানের মাধ্যমে ক্লাবটির মালিকানা চূড়ান্তভাবে হাতবদল হবে। যদিও ক্লাবের শতকরা ৮০ ভাগ মালিকানা অতি দ্রুত হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ধারনা করা হচ্ছে, ধার-দেনা পরিশোধ শেষে ক্লাবের আনুমানিক মূল্য হতে পারে ৭৫০ মিলিয়ন ইউরো।
রয়টার্সের দাবি অনুযায়ী, চীনের ঘরোয়া লিগে লিপিবদ্ধ হতে পারে এসি মিলানের নাম।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: