আর্জেন্টিনার কোচ হিসেবে পদত্যাগ করেছেন জেরার্ডো মার্টিনো। কোপা আমেরিকায় চিলির কাছে শিরোপা হারানোর কয়েকদিনের মধ্যেই চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছেন বার্সেলোনার সাবেক এ কোচ।
তবে পদত্যাগের কারণ হিসেবে আর্জেন্টিনার ফেডারেশনকেই এক প্রকার দায়ী করেছেন ৫৩ বছরের এই কোচ।
তিনি বলেন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত নেয়ার অক্ষমতা ও অলিম্পিকের জন্য খেলোয়াড়দের বাছাই করতে না পারার কারণেই পদত্যাগ করেছেন তিনি।
দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে রিও অলিম্পিকের আগে সময়মতো ফুটবলার ছাড়তে রাজি নয় ক্লাবগুলো। আর টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকায় হারের পর জাতীয় দলের অনেক ফুটবলারই দিয়ে রেখেছেন অবসরের ইঙ্গিত।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: