ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদোর নৈপুন্যে ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পর্তুগাল।
ফ্রান্সের লিঁওয় স্টেডিয়ামে শুরু থেকেই জমে ওঠে ওয়েলস-পর্তুগালের ম্যাচ। দু'দলের খেলোয়াড়রা সমানভাবে আক্রমণ চালালেও প্রথমার্ধে লিড নিতে পারেননি কেউই।
বিরতির পর ম্যাচের ৫০ মিনিটে কর্ণার থেকে উঠে আসা বলে হেড করে দলকে এগিয়ে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাত্র তিন মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ হয় পর্তুগালের। এবার রোনালদোর অ্যাসিস্ট থেকে ওয়েলসের জালে বল জড়ান ন্যানি।
ফিরতে আক্রমণে গিয়েও পর্তুগিজ ডিফেন্সের কাছে ব্যর্থ হয় গ্যারেথ বেলের দল। ফলে শেষ চার থেকে বিদায় নিতে হয় ওয়েলসকে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: